টয়লেটে পা আটকে এলাহি কাণ্ড!

গভীর রাতে টয়লেটে গিয়ে প্যানের গোড়ায় এক নারীর পা আটকে যায়। অনেক চেষ্টা করে তিনি পা ছাড়াতে পারছিলেন না। শেষ পর্যন্ত পা ছাড়াতে ডাকতে হয় দমকল বাহিনীকে। গত মঙ্গলবার চীনের গুয়াংসি শহর গভীর রাতে এই ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, স্কোয়াট টয়লেটে ওই নারীর ডান পায়ের গোড়ালি আটকে যায়। তাঁর পরিবার প্রায় ৩০ মিনিট চেষ্টা করে আটকে পড়া পা ছাড়াতে ব্যর্থ হয়। পরে তারা স্থানীয় দমকল বাহিনীকে খবর দেয়। দমকল বাহিনীর উদ্ধারকর্মীরা টয়লেটের সঙ্গে লাগা চীনামাটির টাইলস ভেঙে ওই নারীকে উদ্ধার করেন।

LEAVE A REPLY