জীবনের প্রথম অডিশন দিয়েছিলেন নিশিতা বড়ুয়া

‘ক্লোজআপ ওয়ান’ আয়োজনে জীবনের প্রথম অডিশন দিয়েছিলেন নিশিতা বড়ুয়া। ১৩ বছর আগের সে দিনগুলোই যেন আবার ফিরে এল। দ্বিতীয়বারের মতো আবার অডিশনের মুখোমুখি হলেন এই গায়িকা। কিন্তু ১৩ বছর পর আবার কেন অডিশন। এই গায়িকা বলেন, ‘কর্মব্যস্ততার কারণে বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত শিল্পী হওয়া হয়ে ওঠে হয়নি। ১৩ বছর আগেই এখানে অডিশন দিতে পারতাম। বেতারে তালিকাভুক্ত হওয়া মানে জাতীয় শিল্পী হওয়া। একজন জাতীয় শিল্পীর স্বীকৃতি পেতে ১৩ বছর সময় নিয়েছি। এটা একদমই নিজের খামখেয়ালি ছাড়া আর কিছু নয়। কোভিডের কারণে ঘরে বসে থাকায় এখন আমার রিয়েলাইজেশন হয়েছে। কিন্তু অডিশনের সময় বারবার মনে হয়েছে, ব্যস্ততার পাশাপাশি বেতারকে গুরুত্বপূর্ণ মনে করা উচিত ছিল। আগের সিদ্ধান্ত আমার ভুল ছিল।’