জাতীয় ঐক্যের সমাবেশে ফখরুলরা

গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের ‘জাতীয় ঐক্য প্রক্রিয়ার’ সমাবেশে যোগ দিয়েছেন বিএনপি, যুক্তফ্রন্ট, খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম, গণসংহতি আন্দোলনসহ বিভিন্ন দলের নেতারা। পূর্বনির্বারিত সময় বেলা তিনটায় ঢাকা মহানগর নাট্যমঞ্চের সমাবেশে যোগ দেন তাঁরা।

বেলা তিনটার কিছু আগে জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ড. কামাল হোসেন নাট্যমঞ্চের সমাবেশস্থলে আসেন। তার আগেই গণফোরামের নেতা–কর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হন।

LEAVE A REPLY