কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের গর্জন বাগান নামক পাহাড়ি এলাকায় দুই সন্ত্রাসী বাহিনীর মধ্যে গোলাগুলিতে মো. শাহাজাহান (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত শাহাজাহান বরইতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মধ্য বানিয়ারছড়া এলাকার মৃত ফরিদুল আলমের ছেলে। তাঁর বিরুদ্ধে মাদক মামলা ছাড়া অন্যান্য অভিযোগে ১২টি মামলা রয়েছে। শুক্রবার দিবাগত রাত একটার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।






