কৃষ্ণাঙ্গ এক যুবকের অর্তকিত হামলায় আহত হয়েছেন ব্রিটিশ বাংলাদেশী এক যুবক

পূর্ব লন্ডনে কৃষ্ণাঙ্গ এক যুবকের অর্তকিত হামলায় আহত হয়েছেন ব্রিটিশ বাংলাদেশী এক যুবক। টাওয়ার হ্যামলেটসের লাইম হাউস স্টেশনের কাছাকাছি ‘বুচার্স রো’ রোডে শনিবার এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাটিকে ‘হেইট ক্রাইম’ হিসেবে দেখছে এবং হামলাকারীকে আটক করেছে।

ওয়ানবাংলা নিউজকে আহত শিক্ষক মুক্তাদির চৌধুরী (৩৮) জানান, তিনি নিয়ম শরিরচর্চার জন্য নিয়মিত সাইক্লিং করেন। ১ সন্তানের জনক সাবেক স্কুল শিক্ষক মুক্তাদির চৌধুরী ১৩ বছর যাবত লন্ডনে বসবাস করলেও এই প্রথমবারের মতো অতর্কিত হামলার শিকার হলেন। তিনি মনে করছেন, সাইক্লিংয়ের সময়ে তার পরনে ইসলামিক ড্রেস থাকার কারনেই তার ওপর হামলা চালায় ওই যুবক।
কৃষ্ণাঙ্গ যুবকের হামলায় মাটিতে লুটিয়ে পড়েন মুক্তাদির। সাহায্যে এগিয়ে আসেন পথচারী অন্যান্য কমিউনিটির মানুষ।

বাংলাদেশী কমিউনিটির মানুষ পাশ দিয়ে হেটে গেলেও হামলার সময়ে তাঁর সাহায্যে এগিয়ে না আসায় চরম হতাশ মুক্তাদির চৌধুরী।
প্রত্যক্ষদর্শীদের সহায়তায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে হেইট ক্রাইমের অভিযোগ আনা হয়েছে।
কমিউনিটি হেইট ক্রাইম ও মুসলিম বিদ্বেষ সম্পর্কে আরো সচেতন হওয়ার আহবান জানাচ্ছেন কমিউনিটি নেতৃবৃন্দ।

এদিকে মুক্তাদির চৌধুরী জানান শেডওয়েল এলাকার ক্যাভেল স্ট্রিটের সাইকেল লেইন দিয়ে সাইকেল চড়ে যাচ্ছিলেন । তাঁর পেছনে সাইকেল চালাচ্ছিল কালো এক যুবক । তিনি বুচার রোডে আসার পর কালো যুবকটি মুক্তাদির চৌধুরীর গতি রোধ করে এবং সাইকেল থেকে নেমে বিনা উস্কানিতে কিল ঘুষি মারতে থাকে । ক্রমাগত হামলায় মুক্তাদির চৌধুরীর ঠোঁট ও গন্ডদেশ থেকে প্রচুর রক্তক্ষরণ হয় । তিনি মাটিতে পড় যান । পরে সাদা পথচারীরা তাঁর সাহায্যে এগিয়ে আসে এবং কালো যুবককে আটক করতে সক্ষম হয় ।

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে কালো গুন্ডাকে গ্রেফতার করে । মুক্তাদির চৌধুরীকে এম্বুলেন্সে রয়েল লন্ডন হাসপাতালে আনা হয় । প্রাথমিক চিকিৎসা শেষে তিনি ভ্যালেন্স রোডের বাসায় ফিরেছেন । এ প্রতিনিধি সাথে সাক্ষাৎকালে মুক্তাদির চৌধুরী বলেন যে- তিনি হেইট ক্রাইমের শিকার হয়েছেন ।তাঁর সুস্থতার জন্য সকলের দোয়া কামনা