টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নাদিয়া আহমেদ। তবে নিজের দীর্ঘ ক্যারিয়ারে এবার প্রথমবারের মতো তিনি নাম লিখিয়েছেন উপস্থাপনায়। পবিত্র মাহে রমজানের মাসব্যাপী তিনি থাকছেন মাছরাঙা টিভিতে ‘জিরোক্যাল ড্রিঙ্কস ড্রেজার’ শিরোনামের একটি অনুষ্ঠান নিয়ে। এটি রমজানের বিশেষ আয়োজনে বলেই উপস্থাপনা করছেন বলে জানান তিনি। নাদিয়ার ভাষ্য, আমি নাচ ও অভিনয় নিয়ে থাকতে স্বচ্ছন্দ্যবোধ করি। বিভিন্ন সময় উপস্থাপনার জন্য প্রস্তাব পেয়েছি।






