কাগজে–কলমে বিয়ের পাট চুকিয়ে ফেলতে চান শ্রাবন্তী

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে স্বামী রোশন সিংয়ের সম্পর্কে অনেক আগেই চিড় ধরেছে। কারও সঙ্গে কারও যোগাযোগ নেই। এবার কাগজে–কলমে বিয়ের পাট চুকিয়ে ফেলতে চান শ্রাবন্তী। কলকাতার আলিপুর আদালতে বিবাহবিচ্ছেদের মামলা করেছেন অভিনেত্রী।

এসব প্রতিবেদনে বলা হয়েছে, স্ত্রীকে ফিরিয়ে আনতে আদালতে মামলা করেছিলেন রোশন। কিন্তু সেই মামলার সমন গ্রহণ করলেও গত জুলাই মাসে আদালতে আসেননি শ্রাবন্তী। ১৬ সেপ্টেম্বর আদালতে দুই পক্ষের মুখোমুখি হওয়ার কথা ছিল। সেদিনই আইনজীবীর মাধ্যমে রোশনের কাছে উত্তর পাঠান শ্রাবন্তী।