হাসপাতাল থেকে বাসায় ফেরার ১২ দিনের মাথায় করোনা নেগেটিভ এসেছে অভিনয়শিল্পী, নাট্যকার ও পরিচালক আবুল হায়াতের। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এই অভিনয়শিল্পীর স্ত্রী শিরিন হায়াত জানালেন, ১৮ এপ্রিল করোনা টেস্টের ফল হাতে পেলে জানতে পারি, তিনি করোনা নেগেটিভ। এখন পুরোপুরি সুস্থ। করোনাকে জয় করতে পেরেছেন।
করোনা পজিটিভ নিয়ে ঢাকার বারিধারার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আবুল হায়াত। কয়েক দিন চিকিৎসাসেবা নেওয়ার পর চিকিৎসকের পরামর্শে তিনি বাসায় ফেরেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁকে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হয়।






