কম খরচে কম সময়ে ঝটপট রান্নার একটা উপায় হতে পারে ইন্ডাকশন চুলা

অনেক সময়ই দেখা যায় গ্যাস থাকে না; কিংবা থাকলেও চাপ এত কম থাকে যে রান্না করতে অনেক সময় লেগে যায়। তখন উচ্চমূল্যের এলপিজি বা সিলিন্ডার গ্যাস ব্যবহার করা ছাড়া গতি থাকে না। বিকল্প উপায় খুঁজতে গিয়ে কেউ আবার তুলনামূলক উচ্চমূল্যের বৈদ্যুতিক ইনফ্রারেড চুলা ব্যবহার করেন। তাতে রয়েছে আবার বাড়তি বিদ্যুৎ খরচ। কম খরচে কম সময়ে ঝটপট রান্নার একটা উপায় হতে পারে ইন্ডাকশন চুলা।আগুনের শিখা ছাড়াই তড়িচ্চুম্বকের এক বিশেষ ক্রিয়াকৌশলে খাবার রান্না করে এই চুলা। ফার্মগেটের ‘বেস্ট বাই’ শো রুমের উপপরিচালক রবিউল ইসলাম জানান, চুলার সবটুকু অংশে তাপ ছড়াবে না, রান্নার পাতিল বা পাত্রের যেটুকু অংশ চুলা স্পর্শ করে থাকবে, ঠিক অতটুকু অংশই তাপ গ্রহণ করবে। বাকি অংশে ভুল করে হাত লেগে গেলেও ভয়ের কিছু নেই।