কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন হিসেবে সর্বসম্মতভাবে নির্বাচিত হয়েছেন দলটির নেতা সোনিয়া গান্ধী। আজ শনিবার রাজ্যসভায় কংগ্রেসের সংসদ সদস্য প্রমোদ তিওয়ারি এএনআইকে এ তথ্য জানিয়েছেন।
রাজধানী নয়াদিল্লিতে পার্লামেন্ট ভবনের সেন্ট্রাল হলে আজ কংগ্রেস সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। সেখানে সংসদীয় দলের চেয়ারপারসন হিসেবে সোনিয়ার নাম প্রস্তাব করেন কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাগড়ে।






