এশিয়া কাপের দলে সাকিব, বাদ সাব্বির-এনামুল

সাকিব আল হাসানের অস্ত্রোপচার তাহলে এশিয়া কাপের আগে হচ্ছে না। এশিয়া কাপ সামনে রেখে আজ বিকেলে ১৫ সদস্যের যে দল দিয়েছে বিসিবি, তাতে দলের সহ-অধিনায়ক হিসেবেই রাখা হয়েছে সাকিবকে। এশিয়া কাপের দলে ঠাঁই মেলেনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ থাকা সাব্বির রহমান, এনামুল হক ও আবু জায়েদ।
ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ফিরেই সাকিব জানিয়েছিলেন, এশিয়া কাপের আগে বাঁ হাতের আঙুলে অস্ত্রোপচারটা সেরে ফেলতে চান। কিন্তু বিসিবি সভাপতি নাজমুল হাসান চান, সাকিব এশিয়া কাপটা খেলুন। সাকিবের অস্ত্রোপচার হোক অক্টোবর-নভেম্বরের জিম্বাবুয়ে সিরিজের সময়। শেষ পর্যন্ত সেটিই হচ্ছে। আজ নাজমুলের সঙ্গে কথা বলে বিশ্বসেরা অলরাউন্ডারকে রেখে নির্বাচকেরা চূড়ান্ত দল দিয়েছেন। সাকিবের থাকাটা দলকে নিশ্চয়ই আত্মবিশ্বাসী করবে।

LEAVE A REPLY