উৎসব শেষে উৎসব শুরু

একটি উৎসব শেষ হয়েছিল গতকাল রোববার সন্ধ্যায়। ঢোলের বাদ্যিতে আজ সোমবার সন্ধ্যায় আরেকটি উৎসব শুরু হলো। বাংলা ঢোলের আওয়াজে আবারও জমে উঠল শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ। থেকে গেল উৎসবের আমেজ।

এবারের আয়োজক মহাকাল নাট্য সম্প্রদায়। তাদের প্রতিষ্ঠার তিন যুগ পূর্তি হয়েছে। এ জন্য বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নানান নাট্য কার্যক্রমের উদ্যোগ নিয়েছে তারা। এরই ধারাবাহিকতায় সর্বশেষ আয়োজন হিসেবে সোমবার শুরু হয়েছে ‘বাংলা নাট্যোৎসব’।

LEAVE A REPLY