হলিউডের তারকা দম্পতি উইল স্মিথ ও জাডা পিঙ্কেট স্মিথের সম্পর্কের টানাপোড়েন নিয়ে বেশ কয়েকবারই গুঞ্জন ছড়িয়েছে। তবে এত দিন ধরে কেউই মুখ খোলেননি। এবার জাডা পিঙ্কেট স্মিথ জানালেন, ২০১৬ সালে তিনি আর উইল স্মিথ আলাদা হয়ে গেছেন।সাত বছর ধরে আলাদা হয়ে গেলেও বিচ্ছেদ নিয়ে ভাবছেন না তাঁরা। সাক্ষাৎকারটি আগামী সপ্তাহে প্রচারিত হবে। এর আগেই সাক্ষাৎকারের একটি ‘ক্লিপ’ প্রকাশ্যে আসার পর হইচই পড়ে যায়।






