ঈদে ভিন্নমাত্রার আসিফ আকবর

চলতি বছরের শুরুতেই শীর্ষ সংগীত তারকা আসিফ আকবর ঘোষণা দিয়েছিলেন এ বছর গানের টর্নেডো হবে। নিজের কথা রাখছেন তিনি। একের পর এক গান প্রকাশ করছেন। শুধু তাই নয়, এ গানগুলো থাকছে শ্রোতা-দর্শকদের পছন্দের তালিকায়। সব মিলিয়ে সফলতার দিক দিয়ে চলতি বছরে এখন পর্যন্ত সবচাইতে এগিয়ে আছেন তিনি। এরই মধ্যে তার ‘ফুঁ’, ‘টিপ টিপ বৃষ্টি’, ‘হৃদয়ের জমানো যত কথা’, ‘মুছে দেবো কান্না তোমার’, ‘প্রথম দেখা’, ‘আজ হারাই’, ‘তোমার বাইরে’ ‘শ্যাওলা’ প্রভৃতি গান বেশ শ্রোতাপ্রিয়তা পেয়েছে।

LEAVE A REPLY