ঈদে আসছে না আমদানি ছবি

এবার রমজানের ঈদে আসছে না আমদানি নীতিমালায় কোনো বাংলা ছবি। কারণ যৌথ প্রযোজনার ছবি ছাড়া কোনো ধরনের আমদানি করা ছবি ঈদসহ কোনো উৎসবে সিনেমা হলে প্রদর্শন করা যাবে না বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। আজ সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন বলে জানিয়েছেন চলচ্চিত্রের একাধিক প্রযোজক। আর এই রায়ের ফলে আসছে ঈদে কলকাতার লোকাল প্রোডাকশনে নির্মিত ‘ভাইজান এলো রে’ এবং ‘সুলতান’ নামে দুই আমদানি চুক্তিতে বাংলাদেশে ছবি মুক্তি পুরোপুরি অনিশ্চিত হয়ে পড়েছে। আদালতে আপিল আবেদনের পক্ষে ছিলেন এ এম আমিন উদ্দিন।

LEAVE A REPLY