বোগাস ইউনিভার্সেল ক্রেডিট ক্লেইম রেকর্ড পরিমান বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে দ্যা ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক এন্ড পেনশন। মিথ্যা তথ্য দিয়ে ইউনির্ভাসেল ক্রেডিট আবেদন করে ২০২০-২০২১ অর্থ বছরে অতিরিক্ত ৫.৫ বিলিয়ন পাউন্ড উত্তোলন করেছে একটি চক্র। করোনা মহামারির সময়ে কর্মহীন মানুষজন যখন ইউনিভার্সেল ক্রেডিটের জন্য আবেদন করছিলেন তখন ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক এন্ড পেনশন একটু নমনিয় হয়ে মানুষজনের আবেদন গ্রহন করে। এই সুযোগে প্রতারক চক্র বিপুল পরিমান অর্থ আত্মসাত করে।
অর্থ প্রদানের সাথে জড়িত এই বিভাগ জানায় প্রায় ৩.৮ বিলিয়ন পাউন্ড তারা অতিরিক্ত প্রদান করে।। এই সময়ে ইউনিভার্সেল ক্রেডিটের জন্য আবেদন ৩ মিলিয়ন থেকে বেড়ে ৬ মিলিয়নে পৌছায়।
জাতীয় অডিট অফিস বলছে নতুন আবেদনকারীরা বেশ জটিল করে আবেদন করেন, যার মধ্যে সেলফ এমপ্লয়েডরা ছিলো। যার মাধ্যমে বেশি জালিয়াতি হয়।
জালিয়াতরা অন্যের নাম ব্যবহার করে ইউনিভার্সেল ক্রেডিটের জন্য আবেদন করে।
ডিডাব্লিউপি বলছে, সামগ্রিকভাবে ১১৪ বিলিয়ন পাউন্ডের বেনিফিট প্রদানের মধ্যে ৮.৩ বিলিয়ন পাউন্ড অতিরিক্ত প্রদান করা হয়েছে ২০২০-২১ অর্থ বছরে। যা এর আগর বছরের চেয়ে বৃদ্ধি পেয়েছে ৩.৮ বিলিয়ন পাউন্ড। এটি ২০০৫ সালের পর সর্বাদিক।






