ইউনাইটেডে ফেরার জন্য রিয়াল ছাড়বেন রোনালদো?

রিয়াল মাদ্রিদের মূল ভরসা ক্রিস্টিয়ানো রোনালদো। চ্যাম্পিয়নস লিগের শুরু থেকে শেষ পর্যন্ত দলকে টেনেছেন পর্তুগিজ ফরোয়ার্ড। শেষ পর্যন্ত দলের হয়ে শিরোপাও জিতেছেন তিনি। কিন্তু শিরোপা জেতার পরই তাঁর এককথায় নড়েচড়ে বসেছেন সবাই। রোনালদোর রিয়াল মাদ্রিদ ছাড়ার এক আভাস ছড়িয়ে পড়েছে ফুটবলপ্রেমীদের মনে।

কেন সি আর সেভেনের এমন সিদ্ধান্ত? এ ব্যাপারে সবকিছু নিয়ে এখনো ধোঁয়াশা থেকে গেলেও রিয়াল-ভক্তদের পাশাপাশি ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজও অবাক হয়েছেন রোনালদোর এমন ইঙ্গিতে। তবে মার্কার দাবি, ক্লাব কর্তৃপক্ষ এই ব্যাপারে কিছু না জানলেও রোনালদোর সতীর্থরা কিন্তু তাঁর দল ছাড়ার ইচ্ছে ফাইনালের আগে থেকেই জানতেন।
২০০৯ সালে রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে প্রথম মাঠে নেমেছিল রোনালদো। এরপর নয় বছর ধরে রিয়ালের হয়ে খেলছেন, রিয়ালের নানা স্মৃতিতেও জড়িয়ে রয়েছেন তিনি। তাই রোনালদোবিহীন রিয়াল মাদ্রিদের কথা যেন চিন্তাও করতে পারেন না রিয়াল-ভক্তরা। তবু চতুর্থ চ্যাম্পিয়নস লিগ জয়ের রাতে তাঁর কণ্ঠে ছিল বিদায়ের সুর, ‘রিয়াল মাদ্রিদের হয়ে খেলা অনেক অসাধারণ ছিল!’ তবে পুরো দল যখন শিরোপা জয়ের আনন্দে উল্লসিত ঠিক তখনই রোনালদোর এমন কথায় অনেকটাই বিরক্ত যেন রিয়াল অধিনায়ক সার্জিও রামোস।
এদিকে রোনালদোর দল ছাড়ার গুঞ্জনটা আরও শক্তিশালী হয়েছে সাবেক রিয়াল মাদ্রিদ কোচ ফ্যাবিও ক্যাপেলোর মন্তব্যে। তাঁর দাবি রোনালদো হোসে মরিনহোর অধীনে আবার খেলতে চান, রিয়াল ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে আসতে চান।

LEAVE A REPLY