২০০৯ সালের জুলাই মাসে ওয়েস্ট মিডল্যান্ডের ওল্ডবারী এলাকার ১৭ বছর বয়সী কিশোরীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে পাকিস্তানী বংশোদ্ভুত অমর মেহরাজ (২৯)সহ চার যুবক। এরপর অমর মেহরাজ পাকিস্তান পালিয়ে যায়। অমর মেহরাজ পাকিস্তানে গেলেও তার অপর তিন সঙ্গীকে ২০১০ সালে জেলদন্ড দেয় কোর্ট।
গত বছর নভেম্বর মাসে অমর মেহরাজ বার্মিংহাম এয়ারপোর্ট হয়ে ব্রিটেনে প্রবেশের সময় তাকে এয়ারপোর্ট থেকে আটক করা হয়।
ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ কর্মকর্তা মার্ক টিমমিন্স জানান তারা একটি কমবয়সী দুর্বল মেয়েকে এলকোহল এবং মাদক দ্রব্য পান করিয়ে বিকৃতভাবে ধর্ষণ করে।
তিনি বলেন, তরুণদের রক্ষা করা আমাদের দায়িত্ব, আমরা এধরনের অপরাধ গুরুত্বসহকারে দেখে থাকি। তিনি আরো বলেন আমরা এধরনের অপরাধীদের কখনো ছেড়ে দিব না। মেহরাজকে জেল দন্ড দেয়ায় বিচারকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মেহরাজকে গত শুক্রবার বার্মিংহাম ক্রাউন কোর্ট এই জেলদন্ড প্রদান করে।





