মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে এসব তথ্য জানিয়ে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আলিম পরীক্ষার্থীদের ফরম পূরণের জন্য প্রতিষ্ঠান থেকে এসএমএস পাঠানোর সময় ৩১ আগস্ট পর্যন্ত ও শিক্ষার্থীদের ফি পরিশোধের সময় ৪ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হলো। কোনো কলেজ এ সময় শিক্ষার্থীদের ফরম পূরণে ব্যর্থ হলে দায়ভার মাদ্রাসা প্রধানকে বহন করতে হবে বলেও জানিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড।
১২ আগস্ট এইচএসসি ও আলিম পরীক্ষার ফরম পূরণ শুরু হয়। ২৫ আগস্ট পর্যন্ত এসব পরীক্ষার ফরম পূরণের সুযোগ দেওয়া হলেও সে সময় আবারও বাড়ানো হলো।






