আর্জেন্টাইন কিংবদন্তির মৃত্যুর জন্য চিকিৎসাসেবার অবহেলায়

প্রায় তিন কিলোমিটার লম্বা লাইন লেগেছে মানুষের। সবাই ডিয়েগো ম্যারাডোনাকে শেষ একনজর দেখতে চান!

সর্বসাধারণের শেষ শ্রদ্ধাঞ্জলি জানানোর উদ্দেশ্যে আর্জেন্টিনার প্রেসিডেন্টের বাসভবন কাসা রোসাদায় রাখা হয়েছে ম্যারাডোনার দেহ। তাঁকে দেখতেই কাসা রোসাদার সামনে তিন কিলোমিটার লম্বা লাইন, একেক লাইনে আবার গাদাগাদি করে দাঁড়িয়ে চার-পাঁচজন। বিশৃঙ্খলা হচ্ছে একটু-আধটু, পুলিশকেও তৎপর হতে হচ্ছে মাঝেমধ্যে। এরই মধ্যে আর্জেন্টাইন কিংবদন্তির মৃত্যুর জন্য তাঁর চিকিৎসাসেবায় নিয়োজিত কর্মীদের দিকে আঙুল তুলেছেন তাঁর আইনজীবী মাতিয়াস মোরলা ।

তাঁর অভিযোগ, ম্যারাডোনার মৃত্যুর আগে ১২ ঘণ্টায় নাকি তাঁর কাছে যাননি কোনো চিকিৎসক, অ্যাম্বুলেন্স আসতেও আধা ঘণ্টার মতো দেরি হয়েছে । সবকিছুর তদন্তের প্রতিশ্রুতিও দিয়েছেন মোরলা ।