গত ৮ অক্টোবর ২০১৯ মঙ্গলবার কমার্সিয়াল স্ট্রিটের জিএসসির কেন্দ্রীয় কার্য্যালয়ে সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার শ্রেষ্টতম শিক্ষা প্রতিষ্ঠান ঢাকাউত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মরহুম আব্দুল মতিন স্যারের রুহের মাগফেরাত কামনা করে যুক্তরাজ্যে বসবাসরত স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ফয়জুর রবমান খানের সভাপতিত্বে এবং সদ্য বিলুপ্ত ডিএম হাইস্কুল এক্স-স্টুডেন্ট রি-ইউনিয়ন কমিটির সদস্য সচিব নাহিন মাহমুদের পরিচালনায় অনুষ্ঠিত হয়। বেলায়েত হোসেন চৌধুরীর কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তারা সাদা-মাটা জীবনের অধিকারী আদর্শবান শিক্ষক মরহুম আব্দুল মতিনের স্কুল জীবনের শিক্ষকতার উপর অনেক স্নৃতি চারণ করেন।স্কুলের প্রতিষ্ঠাতা সাবেক প্রধান শিক্ষক মহিউল ইসলাম জায়গীরদার কনাডা হতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মরহুমের স্কুলের শিক্ষকতা জীবনের উপর আলোকপাত করেন এবং মরহুম আব্দুল মতিন স্যারকে একজন আদর্শবান শিক্ষক হিসাবে অভিহিত করে উনার রুহের মাগফেরাত কামনা করেন।






