আগামী ১৩ জুন বলিউড তারকা আমির খানের মা জিনাত হুসেইনের ৯০তম জন্মদিন। এ উপলক্ষে এলাহী আয়োজন করেছেন অভিনেতা। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী, মায়ের জন্মদিন উপলক্ষে দুই শর বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।আগামীকাল বৃহস্পতিবার জিনাত হুসেইনের ৯০তম জন্মদিন উদ্যাপনের আয়োজন করা হয়েছে মুম্বাইতে আমিরের বাড়িতেই। এ উপলক্ষে বেঙ্গালুরু, লক্ষ্ণৌ, বেনারসসহ ভারতের বিভিন্ন শহর থেকে আমির খানের আত্মীয়রা মুম্বাইতে আসবেন।






