রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় ২৪ জুলাই অনুষ্ঠেয় এইচএসসি ও সমমানের পরীক্ষার স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক কর্মকর্তা এ কথা জানান।
রুটিন অনুযায়ী ওই দিন (২৪ জুলাই) অর্থনীতি প্রথম পত্র/প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
এদিকে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ বলা হয়েছে, ‘২৪/৭/২০২৫ তারিখ, বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য সকল শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৫-এর পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো। ২৪ জুলাই স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।’






