অজ্ঞাত নারীদের খুন

এই ছবিতে বিবা হেনরি বাঁয়ে এবং ডানে নিকোল স্মলম্যান। ছবিতে দুই বোনকে দেখা যাচ্ছে তাদের জীবনের শেষ মুহূর্তের এক উদযাপনে। পশ্চিম লন্ডনের ওয়েম্বলিতে ফ্রায়েনট কান্ট্রি পার্কে গত বছরের জুন মাসে বন্ধুদের সাথে পিকনিক শেষ করে বিবার ৪৬ তম জন্মদিন উদযাপন করছিল তারা। পিকনিক করে বন্ধুরা চলে যাওয়ার পর পার্কেই দুই বোন খুন হয়। দানিয়াল হুসেইন ঝোপঝাড়ের আড়ালে বসে তাদের দেখছিল। সে সেখানে গিয়েছিল শয়তানকে খুশি করার উদ্দেশ্যে অজ্ঞাত নারীদের খুন করতে।

প্রথমে সে বিবাকে ৮বার ছুরিকাঘাত করে। বোনকে ছুরিকাঘাত করতে দেখে দানিয়াল হুসেইনকে মারতে আসে ছোট বোন নিকোল স্মলম্যান। তাকে ২৮ বার ছুরিকাঘাত করে দানিয়াল।

দানিয়াল থাকে মায়ের সাথে দক্ষিণ লন্ডনের কিডব্রুক এলাকায়। মাঝে মাঝে ওয়েম্বলিতে সে তাঁর বাবার বাসায়ও ঘুরতে যেতো। পুলিশ দানিয়াল হুসসেইনকে তাঁর বাবার বাসা থেকেই আটক করে। সেখান থেকেই পুলিশ উদ্ধার করে দানিয়াল হুসেইনের ইন্টারনেটে পাওয়া এক শয়তান প্রভুর সাথে তাঁর এক চুক্তিপত্র। সেই চুক্তিপত্রে তাঁর খুনের পরিকপনাগুলো লিখে সে তাঁর নিজের রক্ত দিয়ে সেই চুক্তিপত্রে সাক্ষর করে। প্রতি ছয় মাসে নয় জন নারীকে বলিদানের মাধ্যমে সে শয়তান প্রভুকে খুশি করার বিনিময়ে ৩২১ মিলিয়ন পাউন্ডের মেগা মিলিয়ন সুপার জ্যাকপট লটারি জিততে চেয়েছিল। ওল্ড বেইলি আদালতের শুনানিতে এসব তথ্য উঠে এসেছে।