গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন বিএনপির প্রত্যাখ্যানের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলটিকে বিদেশিদের কাছে নালিশ করতে বলেছেন।
আজ বুধবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন-পরবর্তী এক সংবাদ সম্মেলনে...
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে পাঁচ-ছয়টি কেন্দ্রে অনিয়মের কথা জানালেন রিটার্নিং কর্মকর্তা রকিবউদ্দীন মণ্ডল। তিনি বলেছেন, এই কেন্দ্রগুলোতে ব্যালটে জোরপূর্বক সিল মারা, জালভোট দেওয়ার মতো ঘটনা ঘটেছে। এ ছাড়া পাঁচ-ছয়টি কেন্দ্র থেকে বিএনপির এজেন্টকে বের করে দেওয়ার ঘটনা ঘটে।
তবে রকিবউদ্দীন...
দূরপাল্লার যানে বিকল্প চালক রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। অন্য সব নির্দেশের মধ্যে রয়েছে পরিবহনের চালক ও সহকারীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা, রাস্তার মাঝে চালকদের বিশ্রামের ব্যবস্থা রাখা, অনিয়মতান্ত্রিকভাবে রাস্তা পারাপার বন্ধ করা, সিগন্যাল দিয়ে পারাপার করা, সিট বেল্ট পরানো নিশ্চিত...
জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বর্তমান সরকারের মেয়াদে প্রশাসনে ৬ লাখ ১৩ হাজার ১৫৫টি পদ সৃজন করা হয়েছে। আরও ৫২ হাজার ৭৯টি পদ সৃজনের কার্যক্রম চলমান রয়েছে। আজ রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকারি দলের সাংসদ মমতাজ বেগমের প্রশ্নের জবাবে...
আট জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩২ জন নিহত হয়েছেন। এর মধ্যে গাইবান্ধায় নৈশ কোচের চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ১৬ জন নিহত হন। এ ছাড়া রংপুরের তারাগঞ্জ উপজেলায় বিকল বিআরটিসি বাসের পেছনে ট্রাকের ধাক্কায়...
রংপুরের তারাগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় ছয়জন নিহত হয়েছে। আহত ১৩ জন। গতকাল শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে ঠাকুরটারী এলাকায় রংপুর-দিনাজপুর মহাসড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিআরটিসির একটি দোতলা বাসের...
জাতীয় নির্বাচনের আগে আসন্ন অর্থবছরেই হাজারখানেক বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করবে সরকার। নতুন নীতিমালা অনুযায়ী, এ সিদ্ধান্ত বাস্তবায়নে কাজও শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রায় আট বছর বন্ধ থাকার পর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা গতকাল মঙ্গলবার...
প্রস্তাবিত বাজেট নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কঠোর সমালোচনা করেছেন বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) সদস্য কাজী ফিরোজ রশীদ। তাঁর দাবি, অর্থমন্ত্রী জনগণের পক্ষ না নিয়ে ব্যাংক লুটেরা ও মুষ্টিমেয় ধনিক শ্রেণির পক্ষ নিয়েছেন।
অন্যদিকে সরকারি দলের সদস্যরা বলেছেন,...
অস্ট্রেলিয়ার সিডনি থেকে ২৬ বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত এক যুবককে আটক করেছে নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) রাজ্যের যুগ্ম কাউন্টার টেররিজম দল। জঙ্গি মতাদর্শ সমর্থনকারীদের সঙ্গে দেখা করতে তিনি বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিলেন—এ অভিযোগে গত ১৬ জুন (শনিবার) তাঁকে আটক...
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের গণতন্ত্র এখন সুরক্ষিত এবং যেকোনো দুর্যোগ মোকাবিলায় দেশ সক্ষমতা অর্জন করেছে।
প্রধানমন্ত্রী আজ শনিবার তাঁর সরকারি বাসভবন গণভবনে দলীয় নেতা-কর্মী, পেশাজীবী, বিচারক এবং বিদেশি কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে...













