জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বর্তমান সরকারের মেয়াদে প্রশাসনে ৬ লাখ ১৩ হাজার ১৫৫টি পদ সৃজন করা হয়েছে। আরও ৫২ হাজার ৭৯টি পদ সৃজনের কার্যক্রম চলমান রয়েছে। আজ রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকারি দলের সাংসদ মমতাজ বেগমের প্রশ্নের জবাবে জনপ্রশাসনমন্ত্রী এ কথা বলেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠক শুরু হওয়ার পর প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।






