করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে ধুঁকছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ পথে ফ্লাইট ও যাত্রীসংখ্যা আশঙ্কাজনকভাবে কমার প্রভাব পড়েছে তাদের আয়ে। চলতি বছরের প্রথম আট মাসে ৫৪০ কোটি টাকা ক্ষতির মুখে পড়েছে সংস্থাটি।
বেবিচক সূত্র বলছে, বৈশ্বিক করোনা পরিস্থিতিতে...
রোহিঙ্গা সংকটসহ বিশ্বের নানা প্রান্তে চীনের ভূমিকা নিয়ে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক মন্তব্যে স্পষ্টতই ক্ষুব্ধ বেইজিং। সম্প্রতি বাংলাদেশ ঘুরে যাওয়া মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিগানের করা বিভিন্ন মন্তব্যে অসন্তুষ্টি প্রকাশ করে বিবৃতি দিয়েছে চীনা দূতাবাস।
ঢাকার চীনা দূতাবাস গতকাল শুক্রবার তাদের ফেসবুক পেজে...
রাজশাহীর বাঘা উপজেলায় এক তরুণীকে ধর্ষণের অভিযোগে এক ছাত্রলীগের নেতার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাঁর বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার রাতে ওই তরুণী বাদী হয়ে মামলাটি করেন।
ওই নেতার নাম রিবন আহম্মেদ ওরফে বাপ্পি (২৮)। তিনি বাঘা উপজেলার আড়ানী পৌর ছাত্রলীগের সভাপতি।...
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে কক্সবাজারের সমুদ্র উপকূল উত্তাল রয়েছে। এ কারণে টেকনাফ-সেন্ট মার্টিন পথে জাহাজ ও ট্রলার চলাচল বন্ধ রয়েছে। এতে সেন্ট মার্টিনে ছয় শতাধিক পর্যটক আটকা পড়েছেন।
আটকে পড়া পর্যটকেরা হোটেল ও কটেজে অবস্থান করছেন। সমুদ্র শান্ত হলে টেকনাফ...
শিল্পকারখানা আর শহরের পয়োনিষ্কাশনের সব বর্জ্য নিয়ে ফেলা হচ্ছে নদীতে। বুড়িগঙ্গা–কর্ণফুলীর মতো একসময়ের টলটলে পানির নদীগুলো এ কারণে এখন মারাত্মক দূষণের শিকার। দেশের অন্য নদীগুলোরও দূষণের চিত্র প্রায় একই। সাম্প্রতিক কিছু গবেষণা এর চেয়েও ভয়াবহ বিপদের কথা উঠে এসেছে।...
হৃদ্রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থা এখন উন্নতির দিকে।
বিএনপির ভাইস চেয়ারম্যান ও বিএমএর সাবেক মহাসচিব এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানান।
রিজভী গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিক...
রাজধানীর কামরাঙ্গীরচরে সহকর্মীর ছুরিকাঘাতে শয়ন হাসান (১৮) নামে এক কিশোর খুনের ঘটনা ঘটেছে। পুলিশ বলছে, নিহত কিশোর একটি বুটিক কারখানায় কাজ করতেন। কথা-কাটাকাটির একপর্যায়ে সিরাজ নামে শয়নের এক সহকর্মী তাকে ছুরিকাঘাতে হত্যা করেন।
শয়ন কামরাঙ্গীরচরের হাসাননগর আদর্শ বিদ্যালয়ের নবম শ্রেণির...
সারা দেশে নারীর প্রতি সহিংসতার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৯ দফা দাবি উঠেছে শাহবাগের মহাসমাবেশ থেকে। সাধারণ শিক্ষার্থী, বামধারার ছাত্র সংগঠনের নেতা–কর্মী ও সমর্থকেরা আজ শুক্রবার বিকেলে মহাসমাবেশ থেকে বিক্ষোভ করেন। সেখানে জানানো হয়, প্রতিদিন বিকেল চারটা থেকে রাত...
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় নুর জাহান বেগমের (৪৩) খণ্ডিত লাশ উদ্ধারের পর এবার আরও তিন টুকরা উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চরজব্বর ইউনিয়নের উত্তর জাহাজমারা গ্রামের একটি মুরগির খাদ্য উৎপাদনের কারখানার পেছনের ধানখেত থেকে টুকরাগুলো...
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় নারীর খণ্ডিত লাশের অংশবিশেষ উদ্ধার করেছে চরজব্বার থানা–পুলিশ। ধারণা করা হচ্ছে, ওই নারীকে চার টুকরো করে হত্যা করা হয়েছে। আজ বুধবার বিকেল পাঁচটার দিকে উত্তর জাহাজমারা গ্রামের মুরগির খাদ্য উৎপাদন কারখানা প্রভিডা ফিডের পেছনের একটি ধানখেত...













