নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় নারীর খণ্ডিত লাশের অংশবিশেষ উদ্ধার করেছে চরজব্বার থানা–পুলিশ। ধারণা করা হচ্ছে, ওই নারীকে চার টুকরো করে হত্যা করা হয়েছে। আজ বুধবার বিকেল পাঁচটার দিকে উত্তর জাহাজমারা গ্রামের মুরগির খাদ্য উৎপাদন কারখানা প্রভিডা ফিডের পেছনের একটি ধানখেত থেকে লাশের দুটি অংশ উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা লাশটি শনাক্ত করেছেন।
ওই নারীর নাম নুর জাহান বেগম (৪৩)। তিনি উপজেলার চরজব্বার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৃত আবদুল বারেকের স্ত্রী। লাশের বাকি দুটি অংশ এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ।






