চীনে প্রাথমিক ধাপের ক্লিনিক্যাল পরীক্ষায় করোনার আরেকটি টিকা নিরাপদ বলে প্রমাণিত হয়েছে। টিকাটি চায়নিজ একাডেমি অব মেডিকেল সায়েন্সের অধীনে ইনস্টিটিউট অব মেডিকেল বায়োলজির গবেষকেরা তৈরি করেছেন। আজ বুধবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
চীনের ওই টিকাটি পরীক্ষার প্রথম ধাপে ১৮ থেকে ৫৯ বছর বয়সী ১৯১ জন স্বাস্থ্যবান স্বেচ্ছাসেবীর ওপর প্রয়োগ করা হয়। এতে দেখা গেছে, পরীক্ষামূলক টিকাটি দেওয়ার পর স্বেচ্ছাসেবীদের ওপর কোনো মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি।
চীনের কমপক্ষে চারটি টিকা ক্লিনিক্যাল ট্রায়ালের চূড়ান্ত ধাপে রয়েছে।






