হরতালের পর দোয়া ও বিক্ষোভের কর্মসূচি দিয়েছে হেফাজতে ইসলাম। আগামীকাল সোমবার হবে দোয়া, এরপর শুক্রবার সারা দেশে তারা দেখাবে বিক্ষোভ।
আজ রোববার বিকেল সাড়ে পাঁচটায় রাজধানীতে খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করেন হেফাজতের মহাসচিব নুরুল...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরবিরোধী বিক্ষোভে হামলার প্রতিবাদে আগামীকাল রোববার ডাকা হরতালে সর্বস্তরের মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা–কর্মীরা। এ সময় হরতাল পালনে কোনো ধরনের বাধা বা অপ্রীতিকর ঘটনা ঘটলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে...
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল ছাত্রসংগঠনগুলোর মশাল মিছিলের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে ছাত্রলীগের ওপর। এ ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে প্রথম আলোর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক আসিফ হাওলাদারসহ বেশ কয়েকজন সাংবাদিক রয়েছেন।
এ ধরনের হামলার পর ক্যাম্পাসে থমথমে পরিবেশ...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে সিলেটের বাম গণতান্ত্রিক জোটের কালো পতাকা প্রদর্শন ও বিক্ষোভ মিছিল পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। এ সময় পুলিশের সঙ্গে দলটির নেতা-কর্মীদের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। আজ বুধবার বিকেল সাড়ে চারটার দিকে সিলেট নগরের...
দেশে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল আটটা থেকে শনিবার সকাল আটটা পর্যন্ত) করোনাভাইরাসে সংক্রমিত আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। একই সময় করোনায় সংক্রমিত ১ হাজার ৮৬৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন।
আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা...
সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘু অধ্যুষিত নোয়াগাঁও গ্রামে হামলা, ভাংচুর ও লুটপাটে নেতৃত্ব দিয়েছেন স্থানীয় যুবলীগ সভাপতি স্বাধীন মিয়া। তার বাবা স্থানীয় আওয়ামী লীগের প্রবীণ নেতা কেরামত আলী। দিরাই থানার সরমঙ্গল ইউনিয়নের নাচনী গ্রমের স্বাধীন মিয়া ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের...
সিরাজগঞ্জ সদর উপজেলার চণ্ডীদাসগাতী গ্রামে হাটের মাঝখানের পুরোনো বটগাছগুলোর শেষ রক্ষা হলো না। আজ বুধবার বিকেল পর্যন্ত চারটি বটগাছের মধ্যে তিনটি গাছই কেটে ফেলা হয়েছে।
সবশেষ বটগাছটি কাটার প্রক্রিয়া চলছে। গত রোববার বটগাছগুলো কাটা শুরু হয়। এতে স্থনাীয় বাসিন্দাদের মধ্যে...
করোনা সংকটে গত বছরের মে মাসে বেতন কমায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এখন তারা বেতনের এই কর্তন ১০ শতাংশ কমিয়ে আনার কথা ভাবছে।
বিমানের পাইলটসহ সব কর্মকর্তা-কর্মচারীর বেতন কর্তন কমানোর বিষয়টি এখন আলোচনার পর্যায়ে। বিমান কর্তৃপক্ষ বলছে, এ ব্যাপারে দ্রুত উদ্যোগ...
ডিজিটাল নিরাপত্তা আইন একদিকে ঋণখেলাপি, ডাকাত ও মাফিয়াদের রক্ষা করে, অন্যদিকে জনগণের বাকস্বাধীনতা হরণ ও কণ্ঠরোধ করে বলে অভিযোগ করেছে বামপন্থী তিনটি ছাত্রসংগঠনের মোর্চা প্রগতিশীল ছাত্রজোট। তারা বলেছে, এই আইন দিয়ে বর্তমান সরকার তার গদি রক্ষা করতে পারবে না।
আজ...
নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদলকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার দুপুরে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নোয়াখালী জেলা পুলিশের গোয়েন্দা শাখার...













