উন্নয়নের নামে গাছ করতন

সিরাজগঞ্জ সদর উপজেলার চণ্ডীদাসগাতী গ্রামে হাটের মাঝখানের পুরোনো বটগাছগুলোর শেষ রক্ষা হলো না। আজ বুধবার বিকেল পর্যন্ত চারটি বটগাছের মধ্যে তিনটি গাছই কেটে ফেলা হয়েছে।

সবশেষ বটগাছটি কাটার প্রক্রিয়া চলছে। গত রোববার বটগাছগুলো কাটা শুরু হয়। এতে স্থনাীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। তাঁরা বলছেন, হাটের উন্নয়নের নামে শতবর্ষী চারটি বটগাছ কাটা ঠিক হচ্ছে না।

প্রশাসনের হস্তক্ষেপে প্রাচীন বটগাছ চারটি কাটা বন্ধ করা হয়েছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, হাটের মাঝখানে এক চালাবিশিষ্ট ভবন তৈরি করার প্রক্রিয়া চলছে। এ চালার নিচেই বসবে হাট।