সমালোচনার মুখে পড়লেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। কদিন আগেই বিয়ে করেছেন এ নায়িকা। ঐতিহ্য মেনে মঙ্গলসূত্রও পরছেন। তবে আর পাঁচজনের মতো গলায় ঝোলাননি, তিনি মঙ্গলসূত্র বেঁধে নিয়েছেন বাঁ হাতের কবজিতে। ব্যস, সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে বিষয়টি নিয়ে সমালোচনা। আসন্ন ছবি ‘ভীর দি ওয়েডিং’-এর প্রমোশনে হাতে মঙ্গলসূত্র পরে হাজির হয়েছিলেন সোনম।






