দেশের অর্ধেকের বেশি জেলায় করোনাভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী; বিশেষ করে সীমান্তবর্তী ১৬টি জেলায় সংক্রমণ তুলনামূলক দ্রুত বাড়ছে। এগুলোর মধ্যে সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার ছিল ৫৯ দশমিক ৩৪ শতাংশ। আগের দিন এই হার ছিল ৫৫ দশমিক শূন্য ৮...
রাজধানী-সংলগ্ন গাজীপুরের টঙ্গীতে ‘ডি-কোম্পানি’ নামে একটি বাহিনীর সদস্যরা ধরা পড়ার পর গা ঢাকা দিয়েছেন ‘কিশোর গ্যাংয়ের’ অন্য সদস্যরা। এলাকায় আতঙ্ক তৈরি করা এসব অপরাধী চক্রের হাতে গত তিন বছরে তিনজন প্রাণ হারিয়েছেন।
আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ ও ‘গ্যাং কালচারের’...
দেশে করোনায় আক্রান্ত নতুন রোগী, শনাক্তের হার, মৃত্যু—সবই আবার ক্রমে বাড়ছে। এখন পর্যন্ত খুব বেশি না হলেও ঈদের পর থেকে সংক্রমণে এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। তবে ভারতের সঙ্গে সীমান্তবর্তী জেলাগুলোতে সংক্রমণ তুলনামূলক বেশি। কিছুদিন ধরে দেশের উত্তর এবং...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪০তম মৃত্যুবার্ষিকী। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে নিহত হন তিনি। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন।
প্রতি বছর...
খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের পবনা এলাকার বেড়িবাঁধ ভেঙেছিল ২০০৯ সালের ২৫ মে আঘাত হানা ঘূর্ণিঝড় আইলায়। প্রায় তিন বছর সাগরের লোনাপানিতে আবদ্ধ ছিল কয়েকটি গ্রামের মানুষ। এক যুগ পর গতকাল বুধবার দুপুরের জোয়ারের পানিতে সেই একই জায়গা আবার...
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। এই হিসাব গতকাল রোববার সকাল আটটা থেকে আজ সোমবার সকাল আটটা পর্যন্ত। একই সময়ে ১ হাজার ৪৪১ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ...
সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রেখে হেনস্তা, নির্যাতন, মামলা ও গ্রেপ্তারের পর কারাগারে পাঠানোর মধ্য দিয়ে কার্যত সাংবাদিকতাকেই অস্তিত্বের সংকটে ফেলে দেওয়া হয়েছে। এর মাধ্যমে অনুসন্ধানী সাংবাদিকতার মেরুদণ্ড ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে—দলমত–নির্বিশেষে সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিবাদী সমাবেশ, মানববন্ধনে ঘুরেফিরে...
প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন ইউরোপের ১১ দেশের প্রবাসী ৩০ বাংলাদেশি। আজ বুধবার এক বিবৃতিতে তাঁরা রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির পাশাপাশি পুরো ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও দাবি...
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সৌদি আরব (মদিনা), কুয়েত ও থাইল্যান্ডের (ব্যাংকক) ফ্লাইট ৩১ মে পর্যন্ত এবং ম্যানচেস্টারে ফ্লাইট ৩০ জুন পর্যন্ত বাতিল করা হয়েছে। করোনা পরিস্থিতিতে আগে থেকেই এসব রুটের ফ্লাইট বন্ধ ছিল। এবার মূলত বন্ধের মেয়াদ বাড়ানো হয়েছে।
এ ছাড়া...
নওগাঁর রানীনগরে হঠাৎ প্রতি মণ ধানের দাম দেড় শ থেকে দুই শ টাকা কমে গেছে। কৃষকেরা এ জন্য চালকলের মালিক ও সিন্ডিকেট চক্রকে দায়ী করছেন।
কৃষক ও ধান ব্যবসায়ী সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে নওগাঁয় ধানের স্মরণকালের মধ্যে ধানের...













