দেশে ব্যাপক হারে করোনায় আক্রান্ত গুরুতর রোগীর সংখ্যা বাড়ছে। যার ফলে মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে দেশ। সামনে আরো গুরুতর রোগীর সংখ্যা বাড়বে বলে ধারণা করছে বিশেষজ্ঞরা। একইসঙ্গে মৃত্যুর সংখ্যাও বেড়ে যাবে বলে আশঙ্কা তাদের।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, বিগত দুই সপ্তাহে দ্বিগুন...
মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেশজুড়ে বেড়েই চলেছে। দৈনিক যেমন বাড়ছে শনাক্তের সংখ্যা, তেমনি বাড়ছে মৃত্যুর সংখ্যাও। গত ১০ দিনে ৬১৩ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। গড়ে প্রতিদিন ৬১.৩ জন করে পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।
রোববার পুলিশ সদর দপ্তর সূত্রে...
ঝালকাঠি ১০০ শয্যার সদর হাসপাতালে কেন্দ্রীয় অক্সিজেন ব্যবস্থা ও আইসিইউ না থাকায় করোনা রোগীদের চিকিৎসা ব্যাহত হচ্ছে। এ কারণে গুরুতর রোগীদের উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে হচ্ছে। এতে রোগী ও স্বজনদের অতিরিক্ত টাকা খরচের পাশাপাশি...
রাজধানীর মগবাজার ওয়ারলেস গেট এলাকায় বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এ ছাড়া গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন ১০ জন। আজ রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ তাৎক্ষণিকভাবে তিনজনের মৃত্যুর কথা জানায়। হাসপাতালে নেওয়ার পর...
ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও আজ শনিবার সন্ধ্যা পর্যন্ত ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে।
আজ শনিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল...
কোরবানির পশুর হাটে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার লক্ষ্যে এক দিক দিয়ে প্রবেশ এবং আরেক দিক হয়ে বের হতে হবে। হাটগুলোতে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
আজ বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ঢাকা দক্ষিণ সিটির মেয়র...
নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে বসবাসকারী রোহিঙ্গা নাগরিকদের মধ্যেও ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। গত ১৫ দিনে সেখানে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে চার শিশুসহ পাঁচজন। এ ছাড়া স্থানীয় হাসপাতাল থেকে ডায়রিয়ার চিকিৎসা নিয়েছেন কমপক্ষে দেড় হাজার রোগী। বুধবার সকাল থেকে দুপুর...
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর এলাকায় সরকারের অধিগ্রহণ করা জমিতে ট্রাক রেখে চাঁদা আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভোমরা স্থলবন্দর যানজট নিরসনের নামে একটি কমিটি করে দীর্ঘদিন ধরে প্রতিটি ট্রাক থেকে ৫০ টাকা করে চাঁদা নেওয়া হচ্ছে। প্রতিদিন ৩০০-৩৫০...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সশরীরে স্বাস্থ্যবিধি মেনে প্রায় ৬০০ জন শিক্ষার্থী সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিয়েছেন। আজ রোববার সকাল ও বিকেলে দুই পালায় ওই পরীক্ষা হয়। এদিন ৮টি বিভাগের বিভিন্ন সেমিস্টারের ১২টি পরীক্ষা হয়। তবে ইংরেজি বিভাগের একজন শিক্ষার্থীর করোনার উপসর্গ থাকায়...
গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের বহিষ্কৃত সহসভাপতি এনামুল হক, তাঁর ভাই থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রূপন ভূঁইয়াসহ ৪ জনের বিরুদ্ধে প্রায় ৮৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর ভিত্তিতে চারজনের বিরুদ্ধে দায়ের...













