দুদিন ধরে হঠাৎ শীতের চনমনে রোদটা উধাও! মেঘলা আকাশে কখনো কখনো বৃষ্টির আশঙ্কা। এ তো চেনা পৌষ নয়। চেনা আবহাওয়া হঠাৎ অচেনা লাগলে যেমন ধাক্কা খেতে হয়, জয়ের ধারায় থাকা বাংলাদেশ দলও যেন একটু ধাক্কা খেয়েছে ওয়েস্ট ইন্ডিজের কাছে...
ভারতের জয়পুরে পিংক সিটিতে আজ সাজ সাজ রব। আইপিএলের সামনের মৌসুমের জন্য খেলোয়াড়দের নিলাম আজ এই শহরেই অনুষ্ঠিত হবে। আইপিএলের আটটি ফ্র্যাঞ্চাইজি নিজেদের শক্তি বাড়াতে কিংবা ঘাটতি কমাতে এই নিলামে অংশ নেবে। ভারতীয়, অ-ভারতীয় মিলিয়ে ৩৫১ জন খেলোয়াড়ের আইপিএল-ভাগ্য...
দিনগুলো কত দ্রুত পার হয়, কার্লোস ব্রাফেটরা এখন সেই অপেক্ষায় আছেন। আর কদিন পরই ক্রিসমাস, তাঁদের বড়দিনের উৎসব। অপেক্ষাটা শুধু এ জন্য অবশ্য নয়। ২০১৮ সালটা কোনোমতে পার করলে যেন বাঁচেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। এ বছর তিন ধরনের ক্রিকেটে...
‘পাইলট ভাই শুধু ডেকে একবার বললেন, পারবি? আমি মাথা নাড়লাম, পারব ভাই। আর কোনো কথা বললেন না। সোজা আমার হাতে বল তুলে দিলেন।’ বলতে বলতেই রাজিন সালেহ ফিরে গেলেন ২০০৬ সালের জিম্বাবুয়ে সফরের সেই ম্যাচটায়। ২০০৬ সালের ৬ আগস্টের...
‘নাহ, চলে না!’
ইউরোপিয়ান ফুটবল নিয়ে বাংলাদেশের মানুষের আগ্রহের কমতি নেই। উল্টো পিঠে দেশের ফুটবল নিয়ে নাক সিটকানো। ওই এক কথা, নাহ চলে না! সমর্থকদের দোষ নেই, কোথায় ইউরোপের ফুটবল আর কোথায় দেশের ফুটবল!। তবে এবার ঘরোয়া ফুটবলের চেহারায় রং...
দুদিনই ম্যাচ শেষে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এলেন মাশরাফি বিন মুর্তজা। অধিনায়কের দুই সংবাদ সম্মেলনে অনেক পার্থক্য। পরশু শুধুই বিজয়ী দলের অধিনায়ক হয়ে নয়, তাঁর মাথায় ছিল ম্যাচের নায়ক হওয়ার অদৃশ্য একটা মুকুট। আজ এলেন পরাজিত অধিনায়ক...
মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। অন্যদিকে করাচিতে ইমার্জিং কাপে মোসাদ্দেক হোসেনের পারফরম্যান্সে স্বাগতিক পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। ইমার্জিং কাপে আজ পাকিস্তানের বিপক্ষে ৮৪ রানে জিতেছে তাঁরা। বাংলাদেশের এই বড় জয়ে সামনে...
বিকেলে ব্যাটিং অনুশীলনের পর সন্ধ্যায় ফ্লাড লাইটের আলোয় ফিল্ডিং অনুশীলন করল বাংলাদেশ। মাশরাফি-তামিম-সাকিবরা ফিল্ডিং অনুশীলন করলেন হাতে পাতলা দস্তানা পরে। ম্যাচের আগের দিন ফিল্ডিং অনুশীলন করতে গিয়ে হাতে ব্যথা-ট্যাথা যেন না লাগে, সে কারণেই এই সুরক্ষা।
দলের চার ওপেনারের মধ্যে...
তামিম ইকবাল ঝড় তুলেছেন, ‘সৌম্য’ থাকেননি সৌম্য সরকারও! বিকেএসপিতে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে তামিমের দিনে শেষ বিকেলে দুর্দান্ত খেলেছেন সৌম্যও। ৭৫ বলে ৭ চার ও ৬ ছক্কায় ১০৩ রানে অপরাজিত থেকে ছেড়েছেন মাঠ। ঝোড়ো এই সেঞ্চুরি দিয়ে...
ক্লাব থেকে বঙ্গবন্ধু স্টেডিয়াম পর্যন্ত রাস্তার ফাঁকে ফাঁকে দেখা গেছে সাদা-কালো পতাকা। মোহামেডান ক্লাবের অতি উৎসাহী কিছু সমর্থক সুদিনের আশায় এভাবে পতাকাগুলো উড়িয়েছেন। কিন্তু সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারেননি খেলোয়াড়েরা। রহমতগঞ্জের বিপক্ষে গোলশূন্য ড্র করে স্বাধীনতা কাপ শুরু করেছেন...













