এখন দেশেই পাওয়া যায় ইউরোপিয়ান গোলের স্বাদ!

‘নাহ, চলে না!’

ইউরোপিয়ান ফুটবল নিয়ে বাংলাদেশের মানুষের আগ্রহের কমতি নেই। উল্টো পিঠে দেশের ফুটবল নিয়ে নাক সিটকানো। ওই এক কথা, নাহ চলে না! সমর্থকদের দোষ নেই, কোথায় ইউরোপের ফুটবল আর কোথায় দেশের ফুটবল!। তবে এবার ঘরোয়া ফুটবলের চেহারায় রং লেগেছে। ডাগআউটে দেশি সেরা কোচদের সঙ্গে ভালো মানের বিদেশি কোচ আর উঁচু মানের বিদেশি খেলোয়াড়েরাও এসেছেন বাংলাদেশে। ফলে মাঠের খেলায় দেখা যাচ্ছে রোমাঞ্চকর ফুটবল আর দৃষ্টিনন্দন সব গোল।

কাল স্বাধীনতা কাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল আরামবাগ ক্রীড়া সংঘ আর ব্রাদার্স ইউনিয়ন। রোমাঞ্চকর ম্যাচটি শেষ হয়েছে টাইব্রেকারে। সাডেন ডেথে জিতেছে ব্রাদার্স। এর আগে গোল, সমতা, গোল, সমতা…নির্ধারিত সময়ে ম্যাচটি ৩-৩ গোলে অমীমাংসিত ছিল। ছয় গোলের ম্যাচে তিনটি গোল তো চোখে লেগে থাকার মতো। আরামবাগের হয়ে জোড়া গোল করেছেন তাঁদের অধিনায়ক রবিউল ইসলাম। তাঁর দ্বিতীয় গোলটি তো ইউরোপের ফুটবলেও হরহামেশা দেখা যায় না!

LEAVE A REPLY