‘বাবা, মা, রানে ও আমি কোভিড পজিটিভ। স্বেচ্ছা কোয়ারেন্টিনে।’ ১০ জুলাই টুইটারে এভাবেই নিজের কোভিড-১৯ পজিটিভের খবর জানিয়েছিলেন পশ্চিম বাংলার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। জানা গেছে, প্রায় ১৬ দিন আগে থেকেই তাঁদের শরীরে দেখা দিয়েছিল করোনার উপসর্গ। পরে দেখা যায় শ্বাসকষ্টের মতো উপসর্গও। এবার কোয়েলই জানালেন পরিবারের সবাই সুস্থ, সবাই কোভিড-১৯ নেগেটিভ।






