শিরোনাম দেখেই লিভারপুল সমর্থকদের ধাক্কা খাওয়ার কথা। তাঁদের প্রাণপ্রিয় মিসরীয় সম্রাট কি তাহলে ক্লাব ছাড়তে যাচ্ছেন? সম্ভাব্য দল হতে যাচ্ছে বার্সেলোনা? সিয়াক সোয়ার্টের কথা মানলে তো তাই মনে হচ্ছে। পরবর্তী গন্তব্য হিসেবে বার্সেলোনাকে বেছে নিয়েছেন সালাহ, অন্তত এমনটাই দাবি...
কত আন্দোলন হলো। গুঞ্জন ছড়াল কত শত। মিছিল হলো, ক্লাবের সামনে রাগান্বিত সমর্থকদের ভিড় জমল। সবার গায়ে একটাই জার্সি, সবার মুখে একটাই স্লোগান। জার্সির নম্বর ১০, ঠোঁট বেয়ে বেরোনো স্লোগানের একটাই সুর—লিওনেল মেসি, থেকে যাও। বার্তোমেউ, ক্লাব ছাড়ো।
বার্সেলোনায় ঝড়...
অক্টোবরে দুটি ম্যাচ খেলার মধ্য দিয়ে ২০২২ বিশ্বকাপ বাছাইপর্ব অভিযান শুরু করবে আর্জেন্টিনা। নিষেধাজ্ঞার কারণে এই দুটি ম্যাচ লিওনেল মেসি খেলবেন কি না, সংশয় দেখা গিয়েছিল। গত বছর কোপা আমেরিকায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে লাল কার্ড দেখায় পরের একটি...
২০ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে বাংলাদেশ দল এখনো ভরসা করার মতো লেগ স্পিনার পায়নি। মাঝে জুবায়ের হোসেন এসেছিলেন। কিন্তু যেভাবে চমক দিয়ে এসেছিলেন, সেভাবে হারিয়েও গেলেন! গত সেপ্টেম্বর থেকে বাংলাদেশ দলে আরেকজন লেগ স্পিনারের উপস্থিতি দেখা যাচ্ছে, তিনি আমিনুল...
করোনায় আক্রান্ত হয়েছেন স্বাধীন বাংলা ফুটবল দলের খ্যাতিমান স্ট্রাইকার নওশেরুজ্জামান। তিনি এ মুহূর্তে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা কমে গেলে তাঁকে আইসিইতে ভর্তি করা হয়।
তাঁর স্ত্রী জাফরিন জামানও করোনায় আক্রান্ত...
বিনা যুদ্ধে নাহি দেব সূচ্যগ্র মেদিনী।
প্রথম দফা বৈঠকের পর এটাই আপাত পরিস্থিতি। দুই পক্ষই নিজেদের দাবিতে অনড়। লিওনেল মেসি-বার্সেলোনা পরিস্থিতির কোনো সুরাহা হয়নি। মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসির সঙ্গে কাল বহুল প্রত্যাশিত বৈঠকটি হয়েছে বার্সেলোনা সভাপতি জোসেপ মারিয়া...
গল্পটা শান মাসুদের কাছ থেকে শুনলে হয়তো খুব তরতাজা মনে হবে। জিমি অ্যান্ডারসনের বলে ৮ বার আউট হয়েছেন এই পাকিস্তানি ওপেনার। ২০১৬ ও ২০১৮ সাল। দুইবার ইংল্যান্ড সফরে এসে ছয়বার অ্যান্ডারসনের বলে আউট হন। নতুন ডিউক বল হাতে অ্যান্ডারসন...
বছরের শুরুতেও যদি কোনো বায়ার্ন ভক্তকে বলা হতো, বাভারিয়ানরা ট্রেবল জিতবে—কয়জন বিশ্বাস করতেন কথাটা?
বায়ার্নের অবস্থাটা ঠিক তেমনই ছিল। কোচ নিকো কোভাচের অধীনে খাবি খাচ্ছিল জার্মান চ্যাম্পিয়নরা। আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের কাছে ৫-১ গোলে বিধ্বস্তও হয়েছিলেন লেভা-মুলাররা। এরপর কোভাচ বিদায় নিলেন। আলেগ্রি-পচেত্তিনো...
বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব ছাড়লেন নিল ম্যাকেঞ্জি। পারিবারিক কারণে বাংলাদেশ দলের ব্যাটিং কোচের পদ থেকে সরে দাঁড়ালেন এই দক্ষিণ আফ্রিকান কোচ। গতকাল বিসিবিকে চিঠি দিয়ে পদত্যাগ করেছেন তিনি।
তিনি বলেছেন, ‘হ্যাঁ, আমি পদত্যাগ করেছি। একমাত্র কারণ হলো, আমাকে...
২০১০ সাল থেকে ফেসবুক ও টুইটারের দাপট শুরু। গত কয়েক বছরে জনপ্রিয়তার দৌড়ে যোগ দিয়েছে ইনস্টাগ্রাম। পুরো বিশ্বে অর্ধেকের বেশি মানুষ এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন। ক্রীড়া ব্যক্তিত্বরাও বাদ যান না। মাঠের পারফরম্যান্সের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমেও পারফর্ম...













