এই তরুণ প্রজন্মকে অভিনন্দন জানাই। ’৫২, ’৬৯ ও ’৯০–এর মতো ’২৪ সালেও গণ–আন্দোলনেও নেতৃত্বে ছিল ছাত্ররা। কখনোই ছাত্রদের আন্দোলন পরাজিত হয়নি। এবারও ছাত্ররা সেটা প্রমাণ করে দেখিয়েছে।’
শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন পরে ছাত্র–জনতার গণ–আন্দোলনে রূপ নেয়। আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে আজ দেশে ছেড়েছেন।
কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের প্রতি অভিভাবক হিসেবে হানিফ সংকেতেরও সংহতি ছিল। তাঁর ছেলে ও মেয়ে নিয়মিত মিছিলেও ছিলেন। শেষে তাঁর স্ত্রীও অভিভাবক হিসেবে সন্তানদের সঙ্গে মিছিলে যোগ দিয়েছিলেন। হানিফ সংকেতের প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশনের কর্মীরাও আন্দোলনের পাশে ছিলেন। তাঁর ভাষ্য, ‘আমি সব সময় নীরবেই কাজ করি, প্রচারের জন্য নয়।’






