করোনায় আক্রান্ত বরেণ্য চলচ্চিত্র পরিচালক কাজী হায়াৎকে হাসপাতালের নিবিড় পরিচর্চা কেন্দ্র (আইসিইউ) থেকে কেবিনে নেওয়া হয়েছে। শারীরিক অবস্থার উন্নতি হলে গতকাল বুধবার তাঁকে কেবিনে নেওয়া হয়।
কাজী মারুফ বলেন, ‘আব্বা এখন আগের চাইতে সুস্থ আছেন। ডাক্তারের পরামর্শে দুই দিন আগে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে।’ তবে এখনো মাঝেমধ্যে শ্বাসপ্রশ্বাস নিতে কৃত্রিম উপায়ে অক্সিজেনের সাহায্য নিতে হচ্ছে। মারুফ বলেন, ‘আইসিইউতে থাকা অবস্থায় প্রথমে আব্বার ২০ লিটার অক্সিজেন লাগত। কয়েক দিনের মাথায় অবস্থার উন্নতি হওয়ায় ৬ থেকে ৮ লিটার লাগত। এখন মাত্র ৪ লিটার লাগছে।’






