করোনার কারণে এবার ঢাকা মহানগরীর সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোয় ভর্তির জন্য দুটি বিকল্প প্রস্তাব করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। একটি হলো, প্রথম শ্রেণির মতো সব শ্রেণিতেই লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা। আরেকটি হলো, মোট ৯ দিনে সব কটি বিদ্যালয়ের (৩৮টি) পরীক্ষা নেওয়া। এত দিন ভর্তি পরীক্ষা তিন দিনে নেওয়া হতো। এভাবে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হলে এবার সংক্ষিপ্ত প্রশ্নের পরিবর্তে বহুনির্বাচনী প্রশ্নে (এমসিকিউ) পরীক্ষা হবে।






