করোনাকালে সেশনজটহীন মেডিকেল শিক্ষাবর্ষের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে সরকারি-বেসরকারি, সাধারণ মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থীদের একটি অংশ৷
আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে শাহবাগ মোড়ের রাস্তা আটকে অবস্থান নেন মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোর শতাধিক শিক্ষার্থী৷ এতে শাহবাগ মোড় হয়ে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে৷ দেখা দিয়েছে দীর্ঘ যানজট।






