সাবান পানিতে হাত ধুয়ে নিলে করোনাভাইরাসে সংক্রমণের আশঙ্কা অনেক কমিয়ে আনা সম্ভব

এই বাড়তি হাত ধোয়ার প্রয়োজন পড়ল কেন? কারণ মানুষের ত্বকে করোনাভাইরাস একটু বেশি সময় টিকে থাকতে পারে। অবশ্য করোনাভাইরাসের সংক্রমণের ধারা এত বিচিত্র ধরনের যে মানুষের ত্বকে এর টিকে থাকার সময়কাল সুনির্দিষ্টভাবে নির্ণয় করা কঠিন। তবে একটি বিশেষ মডেল অনুসরণ করে এ বিষয়ে বিজ্ঞানীরা গবেষণা করেছেন।দেখা গেছে ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাসের (আইএভি) তুলনায় করোনাভাইরাস (কোভিড–১৯) মানুষের ত্বকে অনেক বেশি সময় ধরে সক্রিয় থাকতে পারে।
বিজ্ঞানীরা এই সিদ্ধান্তে এসেছেন যে, কোভিড–১৯ মানুষের ত্বকে প্রায় ৯ ঘন্টা টিকে থাকতে পারে। তাই হাতের স্বাস্থ্যবিধি মেনে চলা খুব জরুরি। কিছু সময় পরপর সাবান পানিতে হাত ধুয়ে নিলে করোনাভাইরাসে সংক্রমণের আশঙ্কা অনেক কমিয়ে আনা সম্ভব।