ইংল্যান্ডের ম্যানচেস্টার, লিভারপুল, নিউক্যাসলসহ কিছু অংশে পাব ও রেস্টুরেন্ট বন্ধের ঘোষণা আসছে

করোনা মহামারির দ্বিতীয় ধাপে বিপর্যস্থ ব্রিটেন। বড় বড় শহর গুলোতে আবারো ছড়িয়ে পড়েছে করোনা সংক্রমন। ইতিমধ্যে সেন্ট্রাল স্কটল্যান্ডের বেশ কিছু এলাকায় শুক্রবার থেকে পাব ও রেস্টুরেন্ট বন্ধ রাখার নিদের্শ দেয়া হয়েছে।

এদিকে ইংল্যান্ডের পরিস্থিতি আরো ভয়াবহ। বিশেষ করে নর্থ ইংল্যান্ডে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে চলে যাচ্ছে। এই পরিস্থিতিতে সরকারের উপদেষ্টা এবং মন্ত্রীদের চাপে আগামী সোমবার থেকে ম্যানচেস্টা, লিভারপুল, নিউক্যাসলসহ বেশ কিছু এলাকার পাব (পানসালা), রেস্তোরা বন্ধ রাখার ঘোষনা দেয়া হবে। এব্যাপারে বিকেলে অথবা স্বল্প নোটিশে ঘোষণা আসতে পারে বলে বিবিসি নিশ্চিত করেছে।

তিন স্থরের নতুন বিধি নিষিধের মধ্যে পাব রেস্টুরেন্ট বন্ধের পাশাপাশি সারা রাত্রি বাড়ির বাইরে থাকা নিষিদ্ধ হচ্ছে, বাড়ীর বাইরের করো সাথে দেখা করা যাবে না বা অন্য বাড়ীর লোকজন নিজের বাড়ীতে আনা যাবে না ( হাউজহোল্ড মিক্সিং নিষিদ্ধ)। এছাড়া একেক এলাকায় একেক ধরনের বিধি নিষেধ আরোপ করা হতে পারে।