এনটিআরসিএর দ্বিতীয় নিয়োগ চক্রে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সুপারিশপ্রাপ্ত হয়েও যোগদান করতে পারেননি অনেক প্রার্থী। এমপিও পদে যোগদান করেও বিভিন্ন কারণে এমপিওভুক্ত হতে পারছেন না অনেক শিক্ষক। দ্বিতীয় নিয়োগ চক্রে সুপারিশপ্রাপ্ত হয়ে যোগদান ও এমপিও বঞ্চিত এসব প্রার্থীদের আবেদনকরতে বলেছে এনটিআরসিএ। ১৫ সেপ্টেম্বরের মধ্যে প্রার্থীদের আবেদন করতে বলা হয়েছে। তবে, আগে আবেদন করা বা ননএমপিও পদে সুপারিশপ্রাপ্তদের আবেদন করার প্রয়োজন নেই।
এসব তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে এনটিআরসিএ।






