বৈদ্যুতিক গাড়ি ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি করার জন্যেই এ ধরনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে ব্রিটিশ সরকার। ২০৪০ সালের পর জালানি চালিত ইঞ্জিন বিক্রি বন্ধের পরিকল্পনা নিয়েছে। এমনকি এ সিদ্ধান্ত ২০৩৫ সালেই কার্যকর হতে পারে। দূষণমুক্ত সবুজ জালানি নির্ভর পরিবহন ব্যবস্থা সৃষ্টির জন্যে এধরনের পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। ব্রিটিশ সরকারের ওপর দেশটির এমপিরা এ পরিকল্পনা বাস্তবায়নে প্রবল চাপ সৃষ্টি করেছেন।






