রাজধানীর কাফরুল থানায় করা অর্থপাচার মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন নিশান মাহমুদ। তিনি ফরিদপুর জেলা ছাত্রলীগের সাময়িক বহিষ্কৃত সভাপতি। বুধবার জবানবন্দি রেকর্ড শেষে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত।দুই হাজার কোটি টাকা পাচারের অভিযোগে ফরিদপুর শহর আওয়ামী লীগের অব্যাহতিপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তাঁর ভাই ফরিদপুর প্রেসক্লাবের অব্যাহতিপ্রাপ্ত সভাপতি ইমতিয়াজ হাসান রুবেলের বিরুদ্ধে গত ২৬ জুন ঢাকার কাফরুল থানায় অর্থপাচারের অভিযোগে মামলা করে সিআইডি। এই মামলার আসামি নিশান।






