আজ লেবুপানি দিবস। পৃথিবীতে কত দিবসই যে আছে! তবে এবারের এই লেবুপানি দিবসের বিশেষ তাৎপর্য হলো, করোনা সংক্রমণের কারণে এবার লেবুপানি খাওয়ার প্রবণতা প্রচণ্ডরকম বেড়ে গেছে। মানুষ গন্ডায় গন্ডায়, নিদেনপক্ষে হালি হালি লেবু কিনছে আর সকাল-বিকেল-রাত যখনই সুযোগ পাচ্ছে ঢক ঢক করে গিলে ফেলছে সেই লেবুর রস মিশ্রিত পানি। বিশেষজ্ঞরা বলেন, গরম পানির সঙ্গে লেবু পানি মিশিয়ে প্রতিদিন পান করার এ অভ্যাস স্বাস্থ্যকর।
লেবুপানি দিবসের এই দিনে মুফতে কিছু তথ্য দিয়ে যাই। যাতে লেবুপানি দিবসে কিছুটা নির্ভার হয়ে লেবুপানি খেতে পারেন।






