ট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকার এ কে খান এলাকায় একটি বস্তিতে আগুনে পুড়ে দাদা ও নাতি মারা গেছেন। আজ শুক্রবার রাতে এ কে খান আজম রোডের রেল বস্তিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনে প্রায় ৩০টি এক কক্ষবিশিষ্ট ঘর পুড়ে গেছে। আজ সন্ধ্যা সাতটার দিকে আজম বস্তিতে এই আগুন লাগে।
দগ্ধ হয়ে মারা যাওয়া দুজন হলেন আবু তাহের (৬৫) ও তাঁর নাতি মো. রাশেদ। আবু তাহের শারীরিক প্রতিবন্ধী ছিলেন।






