সংকটময় পরিস্থিতির কারণে দোয়া ও ভার্চুয়াল আলোচনার মধ্য দিয়ে দেশে ও প্রবাসে শনিবার পালিত হয়েছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বিএনপি চেয়াপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭৬তম জন্মদিন। এ উপলক্ষ্যে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সাধারণ সম্পাদক কয়সর আহমেদের সঞ্চালনায় দোয়া পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক।
সংক্ষিপ্ত আলোচনায় অংশ নিয়ে তারেক রহমান বলেন, দেশে আজ যা নেই বলে দলমত নির্বিশেষে সকলে বলছেন তার অর্থ তা একসময় ছিলো। অর্থাৎ দেশে গণতন্ত্র ছিলো, বাকস্বাধীনতা ছিলো, ভোটাধিকার ছিলো। শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার দ্বারাই তা প্রতিষ্ঠিত ছিলো।
মা খালেদা জিয়াকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক উল্লেখ করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, দেশের স্বার্থ সমুন্নত রাখা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আপোষহীন ছিলেন বলেই বেগম খালেদা জিয়াকে পুরো পরিবারসহ অবর্ণনীয় নির্যাতন সহ্য করতে হয়েছে। অধিকার ফিরে পাবার দীপ্ত শপথ হোক দেশনেত্রীর জন্মদিনে আজকের দৃঢ় অঙ্গীকার বলে উল্লেখ করেন তারেক রহমান।
বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেন, দেশের মানুষের আস্থার মূলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবস্থান। হাজারো ষড়যন্ত্র, নির্যাতন, রক্তচক্ষু কোনো কিছুই এ অবস্থানে ছেদ ঘটাতে পারেনি।
৮০’র দশকে চরম দু:সময়ে তিনি দলের দায়িত্বভার গ্রহণ করেছেন উল্লেখ করে রিজভী আহমেদ বলেন, সে সময়ও জেনারেল এরশাদের সুবিধা নিয়ে অনেক বড় নেতা চলে গিয়েছিলেন। কিন্তু বেগম জিয়া এরশাদের অধীনে কোনো নির্বাচনে না যাওয়ার প্রশ্নে অটল ছিলেন। তেমনি অটল ছিলেন মঈন-ফখরুদ্দিনের সাথে আপোষ করে দেশ ছেড়ে না যাবার প্রশ্নে। তাঁর এই আপোষহীন মনোভাবের কারণে তিনি আক্রান্ত আর অন্যরা সুবিধাপ্রাপ্ত।
স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ইতিহাসে বেগম খালেদা জিয়ার অবস্থান এক অনন্য উচ্চতায়। তিনি গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করে বিজয়ী হয়েছেন। বিগত গ্রহণযোগ্য নির্বাচনগুলোতে তিনি কখনো পরাজিত হননি। সবোর্চ্চ সংখ্যক ৫টি আসনে অংশ নিয়ে দেশের সবজায়গায় বেগম খালেদা জিয়া জনগণের ব্যাপক সমর্থন পেয়েছেন।

আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি আবুল কালাম আজাদ, আলহাজ্ব তৈমুছ আলী, সুনামগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি ব্যারিস্টার আনোয়ার হোসেন, যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি গোলাম রাব্বানি সোহেল, মোঃ তাজুল ইসলাম,মোঃ সাব্বির আহমেদ, কাজী ইকবাল হোসেন দেলোয়ার, আতিকুর রহমান চৌধুরী পাপ্পু, যুগ্ম সম্পাদক মিসবাউজ্জামান সোহেল, ডক্টর মুজিবুর রহমান, ঢাকা মহানগর বিএনপির দক্ষিনের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন টিপু,
যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম মামুন, সাবেক যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন, যুক্তরাজ্য যুবদলের সাবেক আহ্বায়ক দেওয়ান মোকাদ্দেম চৌধুরী নিয়াজ, জাসাসের কেন্দ্রীয় সহসভাপতি এম এ সালাম, জাইমা পাঠাগারের সত্ত্বাধিকারী সাবেক ছাত্রনেতা আমিনুর রহমান আকরাম, ইস্ট লন্ডন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফ গাজী, সাবেক ছাত্রনেতা তোফায়েল বাছিত তপু, যুক্তরাজ্য বিএনপির সহদপ্তর সম্পাদক সেলিম আহমেদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক কামাল মিয়া, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, সহ যুব বিষয়ক সম্পাদক আব্দুল মোক্তাদির, সহ প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ আরিফুল হক, সদস্য শরিফুল ইসলাম,যুক্তরাজ্য যুবদলের যুগ্ম সম্পাদক ডাক্তার মনসুর আহমেদ প্রমুখ ।






